মোনাখালী ইউনিয়নে বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2025-03-07 ইং
মোনাখালী ইউনিয়নে বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় রামনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সদস্য রোমানা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের মহাসচিব ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন, মশিউর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার রিনা, জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলাম আলী, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাইহান কবির, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম, মোনাখালী ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, বিএনপি নেতা রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম সালাউদ্দিন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক লিংকন, লিটন মাস্টার, সৌরভ, ওমর ফারুকসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)