আলমডাঙ্গায় তেলজাতীয় ফসল বৃদ্ধিতে মাঠ দিবস

আপলোড তারিখঃ 2025-03-07 ইং
আলমডাঙ্গায় তেলজাতীয় ফসল বৃদ্ধিতে মাঠ দিবস ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডাউকি ইউনিয়নের মাজু গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হাসান ওয়ারিফুল কবির।

তিনি বলেন, ‘আমরা পরীক্ষামূলক তেলজাত দ্রব্য বিশেষ করে সরিষার তেল উৎপাদনে সফল হয়েছি। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে রান্না করেন, এতে খাটি তেল যেমন পাবেন, তেমন ভেজাল তেল খাওয়া থেকে বিরত থাকতে পারবেন। সয়াবিন তেল উৎপাদন করতে ৩ কেজি প্রকৃত সয়াবিন লাগে, প্রতি কেজি সয়াবিনের দাম ১০০ টাকা। তাহলে এক কেজি সয়াবিন তেল উৎপাদনে করতে খরচ হয় ৩০০ টাকা। আসুন ভেজাল না খেয়ে খাটি সরিষার তেল খাই। আমরা সারা দেশে কয়েকটি এলাকা সরিষা চাষের আওতায় এনেছি, তার মধ্যে আলমডাঙ্গা উপজেলা একটি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ রায় ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস। উপ-সহকারী কৃষি অফিসার জাইদুল ইসলামের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান, সাইফুল্লাহ মাহমুদ, উপ-সহকারী কৃষি অফিসার আহসানুল হক আহসান, আশরাফুল আলম, আব্দুস সামাদ, এবিএম মমিন অর রশিদ প্রমুখ। সভা শেষে অটোমেটিক সরিষা ভাঙ্গানো মেশিন দিয়ে তেল তৈরি করার পদ্ধতি শেখানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)