আলমডাঙ্গার গোবিন্দপুরে চোরকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

আপলোড তারিখঃ 2025-03-07 ইং
আলমডাঙ্গার গোবিন্দপুরে চোরকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা গোবিন্দপুরে হাতেনাতে চোর ধরে উত্তমমধ্যম শেষে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর সাহাবুল হকের ছেলে জীবন ও রাজ্জাক হোসেনের ছেলে আকাশ মাদকাসক্ত ও দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চুরি করে আসছে। গতকাল তাদের ধরে মিল্টন হার্ডওয়্যার দোকানে জিজ্ঞাসা করে জানতে পারা যায় যে এই মিল্টন হার্ডওয়্যারে চুরির মালামাল বিক্রি করে। আরও জানা যায়, আকরাম হোসেনের অর্নব ট্রেডার্সে বিভিন্ন চুরির মালামাল বিক্রি করে।

তাদের দুজনের কাছ থেকে আরও জানা গেছে, তারা সহিদ হোসেনের ব্যাটারি, কালাচঁদের এসি, পুরাতন বাসস্ট্যান্ডের রনি ঠাকুরের গ্যারেজ থেকে বিভিন্ন সময় পুরাতন টায়ার, মোটরসাইকেলের পার্টসপত্র চুরি করে মাঝে মধ্যে। রনির গ্যারেজে সিসি ক্যামেরায় তাদের মালামাল চুরি করতে দেখা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)