মহেশপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2017-10-08 ইং
মহেশপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রাম থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী হযরত ধাড়া (৩০) অনন্তপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা করা হয়। দত্তনগর ক্যাম্প ইনচার্জ এসআই অজয় কুন্ডু জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নুরুন্নবীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অনন্তপুর গ্রাম রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে আটকৃত হযরত ধাড়ার বিরূদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। মামলা নং-১৪/৬/১০/১৭। পরে অপর এক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল ওহাবকে (৪৫) আটক করাহ হয়। সে অনন্তপুর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে। দত্তনগর ক্যাম্পের টুআইসিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বিকাল ৫টার সময় নিজ গ্রাম থেকে তাকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)