ঝিনাইদহে ১৩০০ প্রান্তিক কৃষক পেলেন সার ও বীজ

আপলোড তারিখঃ 2025-03-07 ইং
ঝিনাইদহে ১৩০০ প্রান্তিক কৃষক পেলেন সার ও বীজ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে সাড়ে ১ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার নুর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, গ্রীষ্মকালীন মুগ ও তিলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে ১ হাজার ৩০০ কৃষককে এ উপকরণ দেওয়া হয়। ৮০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নতজাতের মুগ বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার এবং সাড়ে ৫০০ কৃষকের প্রত্যেকে ১ কেজি গ্রীষ্মকালীন তিল ও ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)