ওমরাহ পালনে সৌদি গেলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন

আপলোড তারিখঃ 2025-03-07 ইং
ওমরাহ পালনে সৌদি গেলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর থেকে মিশর বিমানবন্দরে যাত্রা বিরতি শেষে গতকাল বৃহস্পতিবার তিনি বাংলাদেশ সময় সকাল ১০টায় মদিনায় পৌঁছেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তিনি চুয়াডাঙ্গা থেকে গত মঙ্গলবার সকালে ঢাকায় যাত্রার আগে চুয়াডাঙ্গাবাসীর নিকট দোয়া চেয়েছেন। ঢাকায় যাত্রার সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, ছাত্রশিবিরের জেলা শাখার অর্থ সম্পাদক বায়েজিদ হোসেন, জেলা জামায়াতের আইসিটি ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কলেজ সভাপতি পারভেজ আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য মফিজুর রহমান জোয়ার্দ্দার, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও তুহিন আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)