আলমডাঙ্গায় এক মাদকসেবীর ৬ মাসের জেল

আপলোড তারিখঃ 2017-10-08 ইং
আলমডাঙ্গায় এক মাদকসেবীর ৬ মাসের জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকাল ৪টার দিকে আলমডাঙ্গার জেহালা থেকে মাদকসেবী লাল মিয়াকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই গিয়াস উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গার জেহালায় অভিযান চালিয়ে মিজানুর রহমানের ছেলে লাল মিয়াকে (২৮) মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাকে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)