কার্পাসডাঙ্গায় কৃষকের এক বিঘা জমির ধান নষ্ট করে দেয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-03-06 ইং
কার্পাসডাঙ্গায় কৃষকের এক বিঘা জমির ধান নষ্ট করে দেয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ১ বিঘা জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, মুন্সিপুর সোনা তোলা বিল মাঠে মুন্সিপুর গ্রামের আমোদ আলীর ছেলে কাসেম মাস্টার ১ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। তিনি বলেন, বুধবার সকালে মুন্সিপুর গ্রামের তাবেদ সর্দারের ছেলে তাহা জুল, সিরাজ সর্দারের ছেলে হাসান, রবিউল,কাদের সর্দারের ছেলে বশির, কাবের সর্দারের ছেলে পটলসহ আরও কয়েকজন তার জমিতে গিয়ে ১ বিঘা জমির ধান গাছ উপরে জমির কাদার নিচেই পুঁতে দেয়। তারা আমার চরম ক্ষতি করেছে। আমি কি খাবো। আমার পরিবারের মুখে দুটি ভাত তুলে দেবো তার ব্যবস্থাও রইলো না। আমি ন্যায় বিচার চাই। কাশেম মাস্টার এ বিষয়ে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ বিষয়ে জানতে প্রতিপক্ষের লোকজনের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্যে পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)