মেহেরপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2025-03-06 ইং
মেহেরপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

মেহেরপুরে পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর শহরের মল্লিকপাড়া যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্সের অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, রোমানা আহম্মদ, জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু, জেলা যুবদলের সদস্য বখতিয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, সাইদুর রহমান, জেলা যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, রাকিবুল ইসলাম সজল, জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা, আমঝুপির সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, লিটন মাস্টার সৌরভ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)