জীবননগর উথলীতে ইফতারের সময় মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2025-03-06 ইং
জীবননগর উথলীতে ইফতারের সময় মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী গ্রাম থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইফতারের সময় উথলী বিশ্বাস পাড়ায় এই চুরির ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলের মালিক ইদ্রিস আলী ঈদু মিয়া বলেন, দবুধবার সন্ধ্যায় আমার বসতবাড়ির গেটের সামনে মোটরসাইকেলটি রেখে বাড়ির মধ্যে ইফতার করতে যাই। ইফতার শেষ করে মাগরিবের নামাজ আদায় করার জন্য উথলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হয়ে দেখি মোটরসাইকেলটি নেই। পরে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটার সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে স্থানীয় ইউপি সাথে আলোচনা করেছি আগামীকাল সকালে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।’

এদিকে, একই সময়ে উথলী গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের সময় মুসল্লিদের ৩টি মোটরসাইকেল চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। চোর চক্র সদস্যরা মোটরসাইকেলগুলোর লক খোলার পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, উথলী এলাকায় এখন মোটরসাইকেল চালকদের মধ্যে চরম চুরির আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে উথলী ইউনিয়নে দোকানে, ছাগল, মোটরসাইকেল ও মাঠের ফসল চুরি অতিরিক্ত বেড়েছে। সাধারণ মানুষের মনে চুরির আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)