আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া

আপলোড তারিখঃ 2025-03-05 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের নেতা সমসের আলী, সাবেক ইউপি সদস্য আশাদুল হক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, যুগ্ম আহ্বায়ক শাহিন উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দীন বদে, সাধারণ সম্পাদক আবু জাফর, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ফরহাদ হোসেন সেলিম, সাধারণ সম্পাদক ডা. তৈয়েবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান মিনা, বিএনপি নেতা সেলিম উদ্দীন, সোহেল হোসেন, যুবদল নেতা রাজু আহমেদ পিন্টু, রুবেল, শেখ সুমন, রাজন, জনী, জাহিদ হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতারকে সামনে রেখে ইফতার পূর্ব দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুস সামাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)