ভাংবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-03-05 ইং
ভাংবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে ৩ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদার সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।

উপস্থিত ছিলেণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু, আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক বাবুল ভান্ডারী, ৩ নম্বর ওয়ার্ড সিনিয়র সহসভাপতি দিরাজ বিশ্বাস, সহসভাপতি জামিন উল্লাহ, জয়েন সেক্রেটারি ইসমাইল হোসেন তালিম, সহকারী সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, বিএনপি নেতা কাফিজুল ইসলাম, বিএনপি নেতা, আহসানুল হুদা, বিএনপি নেতা, আব্দুল কালু, যুবদলের ইসরাফুল ইসলাম, মুক্তার আলী, বিপুল, হিরো, ডালিম, উজ্জ্বল, রাজা,শাহরুল, ইয়ারুল, সাদেক বাচ্চু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)