মেহেরপুরে ৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-03-05 ইং
মেহেরপুরে ৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ সলিম মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের সীমান্তবর্তী বর্ডারপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে টাস্ক ফোর্সের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সলিম মিয়া সদর উপজেলার বুড়িপোতা বর্ডার পাড়ার সিরাজ আলীর ছেলে।

এদিকে অভিযানে সময় মূল অভিযুক্ত একই গ্রামের ইসলাম ফেলার ছেলে সাইফুল ইসলাম ফেলা (৫০) পালিয়ে যান। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ১৪(ক) এবং ৪১ ধারায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

মাদকবিরোধী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী। তারা মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছে তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)