ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা থানা মসজিদের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শ্রমিকল্যাণ ফেডারেশনে পৌর শাখার সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামির জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। কুরআন সত্য ও মিথ্যার পার্থক্য নির্দেশ করে। রমজান মাসের রহমত বরকত পবিত্র কুরআনের কারণে হয়েছে। যার ব্যাখ্যা পবিত্র কুরআনে দেওয়া হয়েছে। বাংলাদেশের ৮৫ ভাগ মানুষ মুসলমান সত্বেও কুরআনের চর্চা তাদের মধ্যে নেই। কুরআনের চর্চা বাড়ালে কুরআনের মর্যাদা দেওয়া হবে।
ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সমাজকল্যাণ সভাপতি আলতাফ হুসাইন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, চুয়াডাঙ্গা শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারি মাহবুব আশিক ও জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি আসাদুজ্জামান ও আলুকদিয়া জামায়াতের আমির মোমিন উদ্দিন।
