শৈলকুপায় অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপি অফিস ভস্মীভূত

আপলোড তারিখঃ 2025-03-04 ইং
শৈলকুপায় অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপি অফিস ভস্মীভূত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাজীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির অফিস ভস্মীভূত হয়েছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। গতকাল সোমবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাজীপাড়া বাজারের সেলিমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকটি দোকান পুড়ে যায়। আগুনে সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম এবং কাজীপাড়া ইউনিয়ন বিএনপির অফিস ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রওশন জামান জানান, আগুনে তার সব শেষ হয়ে গেছে। দোকানের ওষুধ ও সার সব পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। তিনি জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)