মেহেরপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2025-03-04 ইং
মেহেরপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রিম কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত ব্যানার্জি।

তিনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের এই সুলভ মূল্যের বাজার মাসব্যাপী চলতে থাকবে। রমজানে দাম জনসাধারণের জন্য সহনশীল রাখতে গরুর মাংস ৬৮০ টাকা, প্রতিটি ডিম ৯ দশমিক ৩০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)