৫৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার : আটক ১

আপলোড তারিখঃ 2017-10-07 ইং
৫৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার : আটক ১ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৬ বিজিবির পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবি পৃথক চালিয়ে ৫৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা ও জয়নগর এবং মেহেরপুরের মুজিবনগর থানার আনন্দবাস গ্রাম থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় আনন্দবাস থেকে এক মাদক চোরাকারবারীকে আটক করে বিজিবি। চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক রাশিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুরের মুজিবনগর থানার আনন্দবাস গ্রামের ধংচিখালীর মাঠে অভিযান চালায়। এ সময় আনন্দবাস পশ্চিমপাড়ার আলীম মোল্লার ছেলে আল মাজুনকে (৪০) আটক করে। তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। আটককৃত আসামিকে ফেন্সিডিলসহ মুজিবনগর থানায় সোর্পদ করা হয়েছে। হাবিলদার শফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনস্থ দর্শনা আইসিপি ও সুলতানপুর বিজিবি সীমান্ত পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল শুক্রবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা জয়নগর গ্রামের মাঠে। এসময় মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়। পরে উক্ত মাঠ হতে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে ২২৮ বোতল ফেন্সিডিল। এদিকে গত বৃহ¯পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় সীমান্তবর্তী ঝাঝাডাঙ্গা গ্রামের বেলে মাঠে। এসময় মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি উক্ত মাঠ হতে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে ২২৫ বোতল ফেনসিডিল। এ পৃথক দুটি বিজিবি ক্যা¤েপর অভিযানে ৫৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)