ওজোপাডিকোর সিবিএ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত পরিষদের জয়লাভ

আপলোড তারিখঃ 2016-09-24 ইং
ওজোপাডিকোর সিবিএ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত পরিষদের জয়লাভ ছবির ক্যাপশন:
`IMG_20160923_112403` শহর প্রতিবেদক: ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন ওজোপাডিকোর সিবিএ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত তারিক -আলম পরিষদের জয়লাভে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও মতবিনিময় সাভার আয়োজন করে ফাস্ট কেপিটাল ইউনিভার্সিটি অব টেকনোলজির হল রুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন বিজয়ী প্রার্থী বর্তমান সাধারন সম্পাদক নজরুল ইসলাম কেতু, যুগ্ম সাধারন সম্পাদক পবিত্র মালাকার ও সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ কে ফুলের মালা পড়িয়ে ও মিস্টিমুখ করিয়ে বরন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ স্রমিক কর্মচারী স্রমিক লীগের সভাপতি আঃ খালেক, দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম ও প্রচার সম্পাদক আসলাম সিকদার। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন জাতীয় স্রমিক লীগ চুয়াডাঙ্গা শাখার সভাপতি মোঃ আফজাল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)