মুজিবনগরে তিন বিঘা গম বিষ দিয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-03-03 ইং
মুজিবনগরে তিন বিঘা গম বিষ দিয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে এক কৃষকের তিন বিঘা জমির গমে ঘাস মারা বিষ দিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন ওই কৃষক। ভুক্তভোগী কৃষক আল-আমিন হোসেন জানান, তিনি তার পৈতৃক সূত্রে পাওয়া তিন বিঘা জমিতে গম চাষ করেছিলেন। গত ৪-৫ দিন আগে তার এক ভাই মৃত্যুবরণ করায় পরিবারের সবাই মরদেহ নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় সুযোগ বুঝে একই গ্রামের চাঁদ নওরীর ছেলে নুরফল, নুরফলের ছেলে সাহাজুল এবং ফয়জুলের ছেলে আব্দুর রাজ্জাক তার জমিতে ঘাস মারা বিষ দেন।

তিনি আরও বলেন, প্রথম দিকে বিষয়টি বুঝতে না পারলেও সোমবার সকালে মাঠে গিয়ে দেখতে পান, গম গাছ পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যাচ্ছে। এতে আর গমের ফলন হবে না। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে ফসল বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)