ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: প্রয়াত বিএনপি নেতা, বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সাংসদ হাজী মোজাম্মেল হকের কুলখানি অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড়স্থ বঙ্গজ লিমিটেড চত্ত্বরে এ কুলখানি/চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামণায় দোয়া ও কুলখানি অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন হাজী মোজাম্মেল হকের ছোট ছেলে আতিকুল হক মিথুন। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র উপ কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, এড. ওয়াহেদুজ্জামান বুলা, মুজিবুল হক মালিক মজু, অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফ, শহীদুল কাউনাইন টুলু, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সাবেক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
উল্লেখ্য, হাজী মোজাম্মেল হক দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন শারিরীক অসুস্থতার সাথে লড়াই করে গত ৪ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্ডিয়াক এ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
