পারকৃষ্ণপুর-মদনায় মৎস্যজীবী দলের পরিচিতি সভা

আপলোড তারিখঃ 2025-03-01 ইং
পারকৃষ্ণপুর-মদনায় মৎস্যজীবী দলের পরিচিতি সভা ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজবীবী দল দর্শনা থানা শাখার অন্তগর্ত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পারকৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত পরিচিতি সভায় দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি ইখলাচুর রহমান সভাপত্বিত করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের সভাপতি কামরুজ্জামান বাবলু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দর্শনা থানা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউদ্দিন শফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্যজীদী দলের সদস্য ইকরামুল হক, দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিল্পব, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সিদ্ধিক মজনু ও পারকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবার রহমান। এছাড়াও বক্তব্য দেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা শেষে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদনীসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটির সকলকে ফুলের মালা পরিয়ে পরিচিতি করানো হয়। পরে অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)