গাংনীতে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার

আপলোড তারিখঃ 2025-03-01 ইং
গাংনীতে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নওপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের নওপাড়া ব্রিজের ওপর বস্তুগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্রিজের ওপর বস্তুগুলো রেখে অবস্থান নিয়েছিল। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, উদ্ধারকৃত বস্তুগুলো নিরাপদ স্থানে নিয়ে পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)