কাজের অভিযোগে সালিশে নারীকে মারধর

আপলোড তারিখঃ 2017-10-07 ইং
কাজের অভিযোগে সালিশে নারীকে মারধর ছবির ক্যাপশন:
দামুড়হুদার চন্দ্রবাসে যুবকের সাথে অনৈতিক কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে যুবকের সাথে অনৈতিক কাজের অভিযোগ তুলে আটকে রেখে সালিশের নামে প্রকাশ্যে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার চন্দ্রবাস গ্রামের মাঠপাড়ার কাদেরের মেয়ে খোকনের স্ত্রী পানসোনা (৪০) একই গ্রামের মাঝপাড়ার ডালিমের (২৫) কাছে ২০০ টাকা ধার চাইতে যান। এসময় ছাত্তারের ছেলে বহু অপকর্মের হোতা আহসান অনৈতিক কাজের অভিযোগ তুলে আনছারের ছেলে বাবলুকে সাথে নিয়ে তাদের দুজনকে আটক করে। পরে রাতে বিচারে ছেলে দোষ স্বীকার করলেও মেয়ে পানসোনা জানান, ডালিম আমার সম্পর্কে ছেলে হয়। আমি মিথ্যা অপবাদ স্বীকার না করায় প্রকাশ্যে সালিশে গ্রামের কথিত মাতব্বর ওসমান আমাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। সচেতন মহলের প্রশ্ন তারা যদি দোষী হয়, তাদের কেন আইনের আওতায় না দিয়ে মেয়েটিকে নির্যাতন করা হলো? বিষয়টির প্রতি সুনজর দিয়ে অপরাধীদের আইনের আওতায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহলসহ এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)