ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এ সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, জলিলপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহা. সাব্দার হুসাইন ও আন্দুলবাড়ীয়ার সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের নেতা সমসের আলী, সদস্যসচিব এস এম জাভেদ লাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জলিলপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহা. সাব্দার হুসাইন। গীতা পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নীলাঞ্জনা ভৌমিক নীলা। মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী জোহা ইসলাম লাবণ্য। অনুষ্ঠান উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা।

এদিকে, উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিল-আরা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রস্তাবিত সভাপতি আশাদুল হক, সহসভাপতি হযরত মাওলানা আব্দুস সাত্তার, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, কলেজের প্রভাষক আহসান হাবীব, এমাজউদ্দীন আহমদ মিল্টন, জামিল হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা।
এদিকে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, ফাহিমা খাতুন, জুলফিকার আলী, আবুল হোসেন, মহিবুল্লাহ হাসান, কামরুজ্জামান প্রমুখ। সহকারী শিক্ষক ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন, শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা।

অপর দিকে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি রায়হান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সামসুল হুদা।
