নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-02-28 ইং
নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছেন ব্যবসায়ী নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে এই লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, ট-বাজার, আরাপপুর ও হামদহসহ বিভিন্ন বাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফটের বিতরণকালে চেম্বার নেতারা মূল্য-তালিকা প্রদর্শন, অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ নির্দেশনা না মেনে কোনো অপরাধ করলে স্থানীয় প্রশাসন আইনগত ব্যবস্থা নিলে ব্যবসায়ী সংগঠন দায়ভার নিবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)