কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার স্কুলশিক্ষক নিহত

আপলোড তারিখঃ 2025-02-28 ইং
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার স্কুলশিক্ষক নিহত ছবির ক্যাপশন:

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক দাউদ হোসেন (৬২) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের তালেশ্বর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দাউদ হোসেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত এলাহী মালিতার ছেলে। তিনি এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য আলী হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের তালেশ্বর পৌঁছালে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, দুর্ঘটনার স্থানটি কালীগঞ্জ উপজেলার মধ্যে। তবে মৃতদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ কারণে সুরতহাল করবেন আমাদের থানা-পুলিশ। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তবিবর রহমান ঘটনাস্থলে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)