মহেশপুরে বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-02-28 ইং
মহেশপুরে বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পৃথক অভিযানে ১৭৩ বোতল ফেনসিডিল, ১৮ বোতল মদ ও অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে ৫৮ বিজিবির অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মাধবখালী গ্রামের মো. হাবুলের ভুট্টাখেতের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১৭৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

``

এছাড়া গতকাল বৃহস্পতিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মো. রফিকুলের আমবাগানের সামনে পাঁকা রাস্তার ওপরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে ৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)