দর্শনার পরানপুরে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-28 ইং
দর্শনার পরানপুরে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দর্শনার পরানপুর গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ এশার পর এ তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান ফকির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাজলিসুল মুফসিরিনের সেক্রেটারি মাওলানা আব্দুল খালেকী। দ্বিতীয় বক্তা ছিলেন দর্শনা ডিএস মাদ্রাসার শিক্ষক মাওলানা খালিদ হুসাইন, তৃতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা সাইদুর রহমান ও পরানপুর দক্ষিণ পাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ইব্রাহিম খলিল। হাফিজুর রহমান ফকিরের আয়োজনে বছরের মহরমের দিন ও রমজান মাসের আগে ২টি করে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। তাফসিরুল কুরআন মাহফিল পরিচালনা করে পরানপুর গ্রামের যুব সমাজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)