আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2025-02-28 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভূমি অফিস ভালোভাবে ঘুরে ফিরে দেখেন এবং সার্বিক বিষয় খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রুহুল আমিন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল্লাহ আল-রশীদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সামাউল ইসলাম জুয়েল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)