আলমডাঙ্গায় সহকারী অ্যাসেসর মরহুমা সাবিনার মাগফিরাতের জন্য দোয়া

আপলোড তারিখঃ 2025-02-28 ইং
আলমডাঙ্গায় সহকারী অ্যাসেসর মরহুমা সাবিনার মাগফিরাতের জন্য দোয়া ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌরসভার সহকারী অ্যাসেসর মরহুমা সাবিনার মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌরসভার জান্নাতুল বাকি মসজিদে বাদ আসর এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর সচিব রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

কর্মচারী অ্যাসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, পৌর সচিব রাকিবুল ইসলাম, প্রধান সহকারী খন্দকার খাইরুল ইসলাম নাসিম, ট্রেড লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, পৌর প্রশাসকের সহকারী হাফিজুর রহমান জীবন, কনজারভেন্স পরিদর্শক আসাদুল ইসলাম, সহকারী মামুন রেজা, স্বাস্থ্য পরিদর্শক বিল্লাল হোসেন, জান্নাতুল আরা নিশি, হামিদুল ইসলাম নিলা, স্যানেটারি পরিদর্শক মাহফুজ রানা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)