ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির অফিস মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা জাসাস-এর সভাপতি আনোয়ার রশীদ সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাশির উদ্দিন এটম। নির্বাহী কমিটির সহসভাপতি আশরাফ জাহান আবেদ, সাধারণ সম্পাদক ইউনোচ আলী, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শিলন, বশিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কহন কুদ্দুস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজ্জ্বল হোসেন, শরিফুল ইসলাম, নাসিম ফরহাদ, শারজুল ইসলাম, রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, গোলাম রহমান শলক, আমজাদ হোসেন, আল আমিন বিশ্বাস হিমেল, মীর ফাহিম ফয়সাল, আব্দুস সালাম, ইউনুস আলী, শাহাজাহান আলী, তাজুল ইসলাম, তবিবুর রহমান, রাসেল আহমেদ, মহসীনুজ্জামান চাঁদ, মোহাম্মদ তুহিন, জহুরুল ইসলাম, মিজান, রকিবুল হাসান, মনোয়ার হোসেন, অবিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য বজায় রাখতে আমাদের কাজ করতে হবে। বাংলার সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে অপসংস্কৃতি। সেই অপসংস্কৃতি রোধ করতে হবে শক্ত হাতে।’
