মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়

আপলোড তারিখঃ 2025-02-27 ইং
মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় ছবির ক্যাপশন:

দামুড়হুদার মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মুক্তারপুর মাধ্যমিক বিদ্যালয় স্কুলমাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

বিশেষ অতিথি ছিলেন পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান আলী, গোবিন্দহুদা হাইস্কুলের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আওয়াল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন, দোস্ত মোহাম্মদ, আসাদুল ইসলাম, আব্দুল লতিফ আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আইসিটি সহকারী শিক্ষক মো. শাহিন বুলবুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)