ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি হলেন জাহিদুজ্জামান মনা

আপলোড তারিখঃ 2025-02-27 ইং
ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি হলেন জাহিদুজ্জামান মনা ছবির ক্যাপশন:

কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ঝিনাইদহের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ শহরের সমবায় ব্যাংক চত্বরের বার্ষিক সাধারণ সভা ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি ও ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বাদশা, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. ঝিনাইদহের নির্বাহী কর্মকর্তা মো. ফারুক মিয়া, কোটচাঁদপুর উপজেলা সমবায় অফিসার মজিবর রহমান, শৈলকুপা উপজেলা সমবায় অফিসার মজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার শ.ম. রাশেদুল আলম, সদর উপজেলা সমবায় অফিসার শামিমা নাছরিন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. ঝিনাইদহের সহসভাপতি আ. গফুর, সদস্য আজিজুর রহমান তিতু, ব্যাংক সদস্য সৈয়দ শফিউল ইসলাম, সমবায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার মো জাহিদুর রহমান জিহাদ প্রমুখ। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. জাহিদুজ্জামান মনা সভাপতি ও মো. আনোয়ারুল ইসলাম বাদশা নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)