মেহেরপুরে সড়কে ১৪টি মামলায় ১৮২০০ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-02-27 ইং
মেহেরপুরে সড়কে ১৪টি মামলায় ১৮২০০ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক ও পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১৪টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ট্র‍্যাফিক পরিদর্শক ইসমাইল হোসেন ও বিআরটিএ কর্মকর্তা জিয়াউর রহমান।

এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চালানো, অবৈধভাবে যাত্রী ও কাঠ বহন, নিয়মবহির্ভূতভাবে ট্রাকের কার্গো তৈরি (সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০ ও ৮৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ১৪টি মামলায় ১৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)