চুয়াডাঙ্গায় সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-02-27 ইং
চুয়াডাঙ্গায় সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে ও নিবন্ধনবিহীন কারখানায় সেমাই তৈরি করার অপরাধে সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার ও দৌলতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করার সময় এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ গ্রহণ ব্যতিত সেমাই তৈরি করায় মইনুল হকের প্রতিষ্ঠান মেসার্স হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)