আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2025-02-26 ইং
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার বাবলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এতিমখানার শিশু শিক্ষার্থীদের নিয়ে এক মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, যুবদল নেতা এমদাদুল হক ডাবু, বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মীর উজ্জল, সদস্যসচিব রফিকুল ইসলাম প্রমুখ।

আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু বলেন, ‘আব্দুল জব্বার ছিলেন বিএনপি প্রাণ। তিনি এমএ পাশ করে প্রথমে ব্র্যাকে চাকরি করেন। চাকরিরত অবস্থায় বাড়ি এসে হঠাৎ তার নিজ ইউনিয়ন ডাউকি ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাকরি ছেড়ে দেন। নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচনে জয়লাভ করেন। তিনি অত্যান্ত জনপ্রিয় ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার দুই বছর আগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেছিলেন। সমাবেশ চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)