কালীগঞ্জে ১২ বিঘা পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপলোড তারিখঃ 2025-02-26 ইং
কালীগঞ্জে ১২ বিঘা পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ বিঘা জমির পান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭ জন পানচাষী। গতকাল মঙ্গলবার মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশে পানের বরজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন- উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের হারুন গাজীর ছেলে আমজেদ আলী, আমজেদ আলীর ছেলে গফফার আলী, হান্নান আলী, নওয়াব আলীর ছেলে আরিফ, আকরাম হোসেনের ছেলে আশরাফুল, হারুন গাজীর ছেলে আনসার গাজী ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন।
স্থানীয়রা জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা কেউ জানে না। সকাল ১০টার দিকে আকস্মিকভাবে একটি পানের বরজে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ৭ জন চাষির প্রায় ১২ বিঘার মতো জমির পানের বরজ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা।
ক্ষতিগ্রস্ত কৃষক আমজেদ আলী বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোনো কিছু অবশিষ্ট নেই। বরজে সব ধরন্ত পান ছিল।’ এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।’

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আগুনে পানের বরজের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। কারণ পরপর দুই দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমরা স্বাভাবিক মনে করছি না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)