ঝিনাইদহের কালিকাপুরে এসিজি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-26 ইং
ঝিনাইদহের কালিকাপুরে এসিজি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সভায় এসিজি প্রদত্ত সুপারিশের প্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সভায় আলোচনা করা হয় এবং জানানো হয় যে, ইতোমধ্যে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত, ‘এসিজি’ উল্লিখিত বিদ্যালয় ভিত্তিক একটি নাগরিক প্ল্যাটফরম।

সভায় ‘এসিজি’ কর্তৃক পরিচালিত কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে বিদ্যালয় সম্পর্কে উন্নয়নযোগ্য দিকসমূহ কর্তৃপক্ষের অবগতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থাপন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সনাক সদস্য নাসরিন ইসলাম, এসিজি সমন্বয়ক জনাব সুখী খাতুন ও সহ-সমন্বয়ক নার্গিস সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)