জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ারের পিতৃবিয়োগ

আপলোড তারিখঃ 2025-02-26 ইং
জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ারের পিতৃবিয়োগ ছবির ক্যাপশন:

জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিয়ার রহমানের বাবা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে জীবননগর পৌরসভার রাজনগর পাড়ার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল মঙ্গলবার এশার নামাজ শেষে জীবননগর স্টেডিয়াম মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় স্টেডিয়াম গোরস্তান ময়দানে দাফন করা হয়। সাংবাদিক আতিয়ার রহমানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাংবাদিক জাহিদ বাবু, নুর আলম, মতিয়ার রহমান, মিঠুন মাহমুদ, চাষী রমজান, জাহিদুল ইসলাম মামুন, তুহিনুজ্জামান, এআর ডাবলু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)