দর্শনার সাংবাদিক আহসান হাবিব মামুন প্রেসক্লাব থেকে বহিস্কার

আপলোড তারিখঃ 2017-10-07 ইং
দর্শনার সাংবাদিক আহসান হাবিব মামুন প্রেসক্লাব থেকে বহিস্কার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার সাংবাদিক আহসান হাবিব মামুনকে ইয়াবা সেবন করার অপরাধে দর্শনা প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল রাত ৯টার দিকে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত পরশু দর্শনা প্রেসক্লাবে ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় আহসান হাবিব মামুন উপস্থিত হয়ে ইয়াবা সেবনের কথা স্বীকার করে ক্ষমা চাইলে প্রেসক্লাব নেতৃবৃন্দ নেয় যে, ২৪ ঘন্টার মধ্যে তার স্ব-ইচ্ছায় সহ-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ না করলে ২৪ ঘন্টা পর সে দর্শনা প্রেসক্লাবের সদস্য পদ থেকে কোন সিদ্ধান্ত ছাড়াই বহিস্কার হবে। সে সিন্ধান্ত অনুযায়ী গতকাল রাত ৮টায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও আহসান হাবিব মামুন তার পদত্যাগ পত্র জমা না দেওয়ায় প্রেসক্লাবের সদস্যদের নেওয়া সিন্ধান্ত অনুযায়ী তাকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে প্রেসক্লাবের সভপতি ইকরামুল হক পিপুল জানিয়েছেন। উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরে ফেসবুকে সাংবাদিক আহসান হাবিব মামুন সাংবাদিকের ইয়াবা সেবনের ভিডিও চিত্র ছড়িয়ে পড়াই এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রকাশিত হওয়ায় দর্শনা প্রেসক্লাব এ সিদ্ধান্ত নেয়। গতপরশু দর্শনা প্রেসক্লাবে জরুরী সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, হানিফ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজু, সদস্য নুরুল আলম বাকু, আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, মেহমুদ হাসান রনি, এস এম ওসমান, নজরুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, সাব্বির আলিম, মেহদী হাসান, জিল্লুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)