বিষ দিয়ে ২ লাখ টাকার মাছ মারার অভিযোগ

আপলোড তারিখঃ 2017-10-06 ইং
বিষ দিয়ে ২ লাখ টাকার মাছ মারার অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পাঁচকমলাপুরে পূর্বশত্রুতার জেরে পুকুরে আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার পাঁচ কমলাপুর গ্রামে এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগে ২ লক্ষ টাকার মাছের ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষ। অভিযোগ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পাঁচ কমলাপুর গ্রামের মৃত আজিমুদ্দিন শেখের ছেলে সিরাজুল হকের সাথে একই গ্রামের সামসুল হকের ছেলে এহসানুল রহিমের জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘ দিন ধরে চলে আসছিলো। তারই সূত্র ধরে গত বুধবার দিবাগত রাত ৩ টার দিকে রহিমের বাড়ীর পাশে সিরাজুল হকের মাছের পুকুরে প্রতিপক্ষ এহসানুল রহিম বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা প্রায় ২ লক্ষ টাকার মাছ মারা যায়। ক্ষতিগ্রস্থ সিরাজুল হক গতকাল সকাল ১১টার দিকে এই ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিরাজুল ইসলামের চাচাতো ভাই হাবিবুর রহমান জানান, তারা টাটাতো দু’ভাই যৌথভাবে পুকুরে মাছ চাষ করে আসছে। তাদের পুকুরের পাশেই রয়েছে এহসানুল রহিমের পুকুর। সম্প্রতি দুই পুকুরের মাঝে পাড় ভেঙে যাওয়ায় নেট দিয়ে ঘিরে দেয়া হয়। ১০/১২ দিন আগে রহিম ওই নেট কেটে দেয়। এর ৫/৬ দিন পর আবারও নেট দিয়ে পুকুর ঘিরে দেন হাবিবুর রহমান। এদিকে, গতকাল সকালে পুকুরপাড়ে গিয়ে তিনি দেখতে পান, পুকুরের পাড়ে দেয়া নেট কেটে দিয়েছে এবং পুকুরে ট্যাবলেট দেয়ার কারণে প্রায় ১০/১২ মণ মাছ মারা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)