একুশে স্মৃতি পদক পেলেন দামুড়হুদার বিএনপি নেতা তনু

আপলোড তারিখঃ 2025-02-24 ইং
একুশে স্মৃতি পদক পেলেন দামুড়হুদার বিএনপি নেতা তনু ছবির ক্যাপশন:

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সার্ক কালচারাল ফোরাম কর্তৃক একুশে স্মৃতি পদক পেয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। গতকাল সোমবার বিকেল চারটার দিকে ঢাকা অর্নেট হোটেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ও বিএনপির সাবেক এমপি হোসনেয়ারা উপস্থিত থেকে তনুর হাতে এই পদক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পিজি হাসপাতালের ক্যানসার বিভাগের প্রধান প্রফেসর ড. নজির উদ্দিন মোল্লা ও সার্ক কালচার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম।
সার্ক কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত একুশে স্মৃতি পদক পেয়ে দামুড়হুদা উপজেলা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, ‘এই ধরনের পদক পেয়ে সামাজিক ও সাংগঠনিক কাজ করার অনুপ্রেরণা পাবো। সে সাথে আরও সততা ও নিষ্ঠার সাথে জনগণের পাশে থেকে কাজ করতে পারি, তার জন্য সকলের নিকট দোয়া কামনা করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)