দামুড়হুদার কুনিয়া গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি

আপলোড তারিখঃ 2025-02-25 ইং
দামুড়হুদার কুনিয়া গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি ছবির ক্যাপশন:

দামুড়হুদায় ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নওশাদ নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৯টি ট্রাক্টর ও একটি ভেকু জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন। নওশাদ আলী কুঁনিয়া গ্রামের মৃত হাসান মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে ৯টি ট্রাক্টর ও একটি ভেকু মেশিন ভিড়িয়ে উপজেলার নাটুদহ ইউনিয়নের কুঁনিয়া গ্রামের নিমিখালি মাঠে ভৈরব নদের কিনারায় মাটি কাটা হচ্ছিল। এসময় স্থানীয় জনগণ ওই ট্রাক্টর ও ভেকু মেশিন আটক করে। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান ঘটনাস্থলে আসেন।

তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভূমি আইনের ২০১০/২০২৩ সালের মাটি ও বালু মহল আইনের ৭ এর ক ধারায় দোষী সাব্যস্ত করে মাটি ব্যবসায়ী নওশাদ আলীকে ৩ লাখ টাকা জরিমানা করেন। সেই সাথে ৯টি মাটি বহনকারী ট্রাক্টর ও মাটি কাটার ভেকু মেশিন জব্দ করার নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস দল।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে এই জরিমানা করা হয়েছে। কৃষিজমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)