গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-02-25 ইং
গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে গতকাল সোমবার সকাল ১০টায় গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। দুই দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)