ঝিনাইদহ সিটি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

আপলোড তারিখঃ 2025-02-08 ইং
ঝিনাইদহ সিটি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সিটি কলেজে তিন দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু হয়েছে। পিঠা মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বাহারি পদের পিঠার পসরা সাজিয়েছেন স্টল বসিয়েছেন। ক্যাম্পাস জুড়ে চলছে উৎসবের আমেজ। গতকাল সোমবার সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান। তিন দিনব্যাপী এ উৎসব আগামী বুধবার পর্যন্ত চলবে।

পিঠা মেলায় কলেজের অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা বিভাগ, একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নানা পদের পিঠার পসরা সাজিয়ে স্টল বসিয়েছেন। এছাড়া ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, রোভার স্কাউটস স্টল দিয়েছেন। উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এদিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাহিদ রেজা বিশ্বাসের সঞ্চালনায় কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। কলেজের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, বিগত দিনে আমাদের কলেজে এ ধরনের আয়োজন থাকলেও তাতে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি থাকত না। একটা আতঙ্কের মধ্যে শিক্ষার্থীদের চলতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে কলেজে শান্তি ফিরেছে। সবাই প্রাণ খুলে উৎসব উপভোগ করছেন।

কলেজের অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান বলেন, ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক উৎসবে শিক্ষার্থীদের আগ্রহী করতেই আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীরা সহযোগিতা করে আজকের এই উৎসবটি সফল করেছে। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাসে বছরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের উৎসব আগামীতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)