কালীগঞ্জে বোরকা পরা পুরুষ ছুরিসহ আটক

আপলোড তারিখঃ 2025-02-24 ইং
কালীগঞ্জে বোরকা পরা পুরুষ ছুরিসহ আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে বোরকা পরিহিত এক পুরুষকে ধারালো ছুরিসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জের বারোবাজার হাইস্কুলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তির নাম জালাল উদ্দীন (৫৯)। তিনি যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে বারোবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই জাকারিয়া মাসুদ জানান, দুপুরের দিকে বোরকা পরে জালাল উদ্দীন স্কুলের সামনে ছুরি হাতে ঘোরাফেরা করছিল। পুলিশ তাকে আটক করে বোরকা খুলে দেখে তিনি একজন পুরুষ। তার কাছে ২৩ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে জালাল উদ্দীন জানিয়েছেন, তিনি বারোবাজার ব্র্যাক অফিস থেকে ঋণ নিতে চান। কিন্তু তারা নানাবিধ শর্ত দিয়ে ঘোরাচ্ছিলেন। এ জন্য তিনি ছুরি হাতে নিয়ে সেখানে এসেছিলেন। এসআই জাকারিয়া মাসুদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জালাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)