কুতুবপুরে কীটনাশক দিয়ে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-02-25 ইং
কুতুবপুরে কীটনাশক দিয়ে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে রাতের আঁধারে কীটনাশক দিয়ে ৭ বিঘা জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে, কুতুবপুর গ্রামের কলিম উদ্দীনের ছেলে বজলুর রহমান ও তাইফুর রহমানের ৫ বিঘা ইরি ধান ও একই গ্রামের আরজুল্লাহ মন্ডলের ছেলে আশরাফ আলীর প্রায় ২ বিঘা ধান কে বা কারা রাতের আঁধারে কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে।

বজলুর রহমান ও তাইফুর রহমান ও আরশাফ আলী বলেন, ‘সোমবার সকালে জমিতে গিয়ে দেখি ধানের জমি সব ধানগাছ পুড়ে শেষ। অন্যের জমি লিজ নিয়ে চাষ করেছি। কী খাবো? কী পরিশোধ করব? মরা ছাড়া আমাদের মতো চাষিদের উপায় নেই।’ স্থানীয়রা জানান, চাষিদের মূল সম্পদ হলো তাদের ফসল। সেটার ক্ষতি হলে তা পূরণ করা সম্ভব নয়। উপজেলা কৃষি অফিস থেকে তারা প্রণোদনা পেলে হয়ত কিছুটা ঘুরে দাঁড়াতে পারে।

এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি শোনার পর পরই আমরা জমিতে গিয়েছিলাম। বিষয়টা দেখে এসেছি। আমরা সবসময় চাষিদের পাশে আছি, পাশে থাকব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)