কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত : আহত ৭

আপলোড তারিখঃ 2017-10-06 ইং
কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত : আহত ৭ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে পারভেজ আহম্মেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৭ জন। নিহত পারভেজ কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের ছামছুল ইসলামের ছেলে। আহতরা হলেন, ঝিনাইদহের শহরের আরাপপুর এলাকার আমিরুল আজমের মেয়ে আফরোজা (৫৫), মহেশপুর উপজেলার খালিশপুরের রবিউল ইসলামের ছেলে রিপন হোসেন (২৬), যশোরের সাতমাইল এলাকার সুভাস দাসের ছেলে সৌমেন (৩২), যশোরের পালবাড়ি এলাকার গোলাম মোস্তফার ছেলে কামরুল হাসান (৩৪) সহ ৭ জন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা রুপসা পরিবহনের একটি বাস ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে কেয়াবাগান নামক স্থানে পৌছাইলে চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে প্রায় ৭ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ আহম্মেদ মারা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)