৩০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৫ হেক্টর কলাবাগান

আপলোড তারিখঃ 2025-02-24 ইং
৩০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৫ হেক্টর কলাবাগান ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকূপায় মাত্র ৩০ সেকেন্ডের আকস্মিক ঝড়ে অন্তত ৫ হেক্টর জমির কলাবাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। গত শনিবার বিকেলে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে এ ঝড় আঘাত হানে। স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়, যা মাঠের কলাবাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ৩০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

কৃষক আজিবার বিশ্বাস বলেন, ‘বিকেল সাড়ে চারটার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙে পড়েছে, তামাকখেত নষ্ট হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘কালবৈশাখী ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, তা আমরা বুঝতে পারিনি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি এবং কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের কৌশল শিখিয়ে দিয়েছি। শনিবারের আকস্মিক ঝড়ে ৫ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তামাক ও আমের মুকুলেরও ক্ষতি হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)