জীবননগরে ব্যবসাপ্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-02-24 ইং
জীবননগরে ব্যবসাপ্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাজার তদারকি করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন দোকানে তদারকি করা হয়। এসময় শাহিন স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করলে মেয়াদ উল্লেখ না থাকা পণ্য পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, ‘ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় আমরা বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)